তুরস্কের ‘টাইমস’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বেসিকতাস ও মোহাম্মদ সালাহর দলবদল আলোচনায় যুক্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

images/01.webp

লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়া সালাহকে বিনা দলবদল ফিতে নেওয়ার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে বেসিকতাসকে। তুরস্কের ‘টাইমস’-এর ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য এই চুক্তিতে অপ্রত্যাশিত অগ্রগতি ঘটেছে, কারণ প্রেসিডেন্ট এরদোয়ান বেসিকতাস ও সালাহর মধ্যকার আলোচনায় যুক্ত হয়েছেন।

প্রতিবেদনটির দাবি, সালাহকে বেসিকতাসে নেওয়ার প্রক্রিয়া তুর্কি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রেসিডেন্ট এরদোয়ান ব্যক্তিগতভাবে বিষয়টিতে যুক্ত হয়ে বেসিকতাস সভাপতি সেরদার আদালীকে সালাহর সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছেন। তিনি এই চুক্তির প্রতিটি বিষয় নিজেই অনুসরণ করছেন বলেও জানানো হয়েছে।